অনলাইনে কিভাবে কেনাকাটা করা যায়

অনলাইনে কিভাবে কেনাকাটা করা যায় বা কীভাবে করলে আপনার উপকার হবে!

এটা একটা গুরুত্বপূর্ণ সবার জন্য। আমাদের সবাই আজকাল কমবেশি অনলাইনে কেনাকাটা করি, তাই অনেকের মনেই এই প্রশ্নটা থাকে প্রোডাক্টটা জেনুইন হবে কিনা, ঠিকঠাক অবস্থায় পৌঁছবে কিনা। বিশেষ করে যারা প্রথমবার অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন তাদের মনেই এইসব প্রশ্ন বেশি আসে।

 

প্রথম প্রশ্ন হচ্ছে, কেন অনলাইনে কেনাকাটা করবো? এর কারণগুলি হলো-

  1. অনলাইনে দাম অনেক কম থাকে।
  2. আপনি ঘরে বসে অর্ডার করলেন, ঘরে বসেই পেয়ে গেলেন। মার্কেটে যেতে হলো না।
  3. দোকানের থেকে অনেক অনেক বেশি চয়েস করার অপশন পাবেন।
  4. অনলাইনে পেমেন্ট করুন,ক্যাশ লাগবে না। অনেক সময় বিভিন্ন পেমেন্ট অপশনে (যেমন bikash, nagad, paytm, PhonePe, amazon pay, Mobikwik, Bhim UPI, freecharge ইত্যাদি) নানারকম ক্যাশব্যাক থাকে। তার ফলে এফেক্টিভলি অনেক কম দামে জিনিস পেয়ে যাবেন।
  5. সব দোকানে কেনা জিনিস ফেরত নেওয়া হয় না, কিন্তু অনলাইনে পছন্দ না হলে জিনিস ফেরত পাঠাতে পারেন। তার জন্য আপনাকে কোন জরিমানা করা হবে না।
 

তো এইসব গেল মোটামুটি অনলাইনে শপিং করার সুবিধে। এবার যেটা জানা দরকার সেটা হলো কেমনভাবে কিনলে আপনি ঠিক ঠকবেন না। এর কোনো গ্যারান্টি নেই যে, এইভাবে চললে আপনি ঠকবেন না, ফ্রড সবসময় আছে থাকবে। আপনাকে শুধু দেখতে হবে কিভাবে চললে আপনার লোকসানের সম্ভাবনা একদম কম হবে, হলেও প্রতিকার পেয়ে যাবেন।

ভারতে প্রচুর শপিং সাইট আছে যেমন flipkart, amazon, myntra, jabong, paytm, snapdeal, shopclues, ebay ইত্যাদি। আরো অনেক আছে কিন্তু মোটামুটিভাবে এগুলোই জনপ্রিয়। এর মধ্যে আমি মূলত ফ্লিপকার্ট, আমাজন ব্যাবহার করি। কারণ এই দুটি সাইট মোটামুটি ট্রাস্টেড এবং কম দামে ভালো জিনিস পাওয়া যায়। যাইহোক কাজের কথায় আসা যাক।

  1. একটা জিনিস মাথায় রাখুন কম দামে ভালো জিনিস পেতে গেলে আপনাকে একটু সময় খরচ করতে হবে। একই প্রোডাক্ট আপনার পছন্দের সাইটগুলোতে কি কি দামে পাওয়া যাচ্ছে তা আপনাকে চেক করতে হবে। এইজন্য আলাদা আলাদাভাবে বিভিন্ন সাইটে গিয়ে খুঁজতে হবে। এবার যেখানে কম দাম হবে সেই সাইটে যান। শর্টকাট। যদি আপনার এত সময় না থাকে তাহলে ঐ প্রোডাক্টের নাম গুগুল শপিং ওয়েবসাইটে গিয়ে কিংবা গুগুলে গিয়ে সার্চ করুন। গুগুল আপনাকে দেখিয়ে দেবে কোন সাইটে কত দামে জিনিসটি পাওয়া যাচ্ছে। তারপর যেখানে কম দামে পাচ্ছেন সেখানে চলে যান গুগুল লিংক থেকে। এই বিষয়ে আপনাকে একটা পরামর্শ দেব কম দাম দেখে অচেনা অজানা সাইটে গিয়ে কিনবেন না। তার চেয়ে আপনার পছন্দের সাইটগুলোতে দাম দেখুন।
  2. অনেক কম দাম দেখেই নাচানাচি করবেন না। প্রোডাক্টের রিভিউ গুলো দেখুন কেমন আছে। মানে লোকেরা কি বলছে এই সাইটের এই প্রোডাক্ট সম্পর্কে, জেনুইন প্রোডাক্ট কিনা ইত্যাদি ইত্যাদি। তাছাড়া রিভিউ সেকশনে গেলে আপনার মনে থাকা অনেক প্রশ্নেরও জবাব পেয়ে যাবেন। তাই সময় খরচ করে রিভিউ পড়ুন এবং প্রথমে গিয়ে সবচেয়ে নেগেটিভ রিভিউ গুলো পড়ুন। ফ্লিপকার্ট আমাজনে এসব সুবিধা আছে। পেটিএমে এই সুবিধা নেই বলে এখানে আমি খুব কম কেনাকাটা করি।
  3. এবার রিভিউ পড়ে সন্তুষ্ট হলে প্রোডাক্টটি কিনে ফেলুন।কিন্তু দাঁড়ান দাঁড়ান এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ধাপ আছে। সেলার নির্বাচন। একই প্রোডাক্ট এর জন্য একাধিক সেলার থাকে। আর যেকোনো সাইট তার সবচেয়ে কমদামি সেলারকেই হাইলাইট করে। আপনাকে দেখতে হবে সবচেয়ে বিশ্বস্ত সেলার কোনটি। ফ্লিপকার্ট বা আমাজনে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন সেলারের রিভিউ কেমন, প্রোডাক্ট কোয়ালিটি কেমন ইত্যাদি ইত্যাদি। ওইসব দেখে সেলার বাছুন তাতে দশ টাকা বেশি দিতে হলেও ট্রাস্টেড সেলার থেকে জিনিস কিনুন। কেননা এতে করে প্রোডাক্টের অরিজিনালিটি সম্পর্কে নিশ্চিত থাকতে পারেন। এইসব বলতে অনেক সময় গেল কিন্তু অভ্যেস হয়ে গেল এসব চয়েস করতে বেশি সময় যাবে না।
  4. তো এবার সেলার টেলার সব বেছে নিয়ে কার্টে যোগ করুন। এই ব্যাপারে বলা ভালো অনেকসময় সেলার ডেলিভারি চার্জ যোগ করে। তাই সবকিছু দেখে শুনে সেলার বা শপিং সাইট বাছুন। এরপর পেমেন্ট করার সময় দেখে নিন কোন অফার আছে কিনা বিভিন্ন পেমেন্ট মোডে। থাকলে ভালো না থাকলে আর কি করবেন, কোনো একটা বেছে নিন নয়তো ক্যাশ পেমেন্ট করুন আপনার সুবিধা অনুযায়ী।
  5. সবশেষে বলবো অনেক কম দামে অনেক সাইটে অনেক কিছু পাওয়া যায়। দাম কম হলেও নিজে শিওর না হয়ে কখনো কিনবেন না। ছোটখাটো জিনিসের ক্ষেত্রে এসব এতটা ম্যাটার না করলেও দামি জিনিসের ক্ষেত্রে বা ব্র্যান্ডেড জিনিসের ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে। সেম ধরণের ডুপ্লিকেট প্রোডাক্ট আপনাকে ধরিয়ে দেবে আপনি বুঝতেও পারবেন না। যেমন apple বা sony এসবের অনেক ডুপ্লিকেট হেডফোন পাওয়া যায়। তাই খুব কম দাম দেখে কিনে ফেললেন শেষে দুদিন পর খারাপ হয়ে গেল।
  6. এতসব করে কেনার পরও ডুপ্লিকেট বা পুরোনো বা খারাপ জিনিস পেলে সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ার এ যোগাযোগ করুন আর রিটার্ন করুন। একটা কথা বলতে ভুলে গেছি, কোনো জিনিস কেনার আগে তার রিটার্ন পলিসি দেখে নিন। মানে খারাপ জিনিস এসে গেলে জিনিসটি আদৌ রিটার্ন করা যাবে কিনা। বড় হয়েছেন সবকিছুতে “Terms and Conditions” পড়তে শিখুন। আর একটা কথা, সেলাররাও কষ্ট করে ব্যাবসা করছেন। তাই সেলার ভালো জিনিস ডেলিভারি করলেও আপনি সেই ভালো জিনিসটা রেখে দিয়ে আপনার পুরোনো বা খারাপ হয়ে যাওয়া একই বা আলাদা জিনিস রিটার্ন করবেন না।

সবশেষে জাগো গ্রাহক জাগো।ধন্যবাদ। সাথেই থাকুন বিজ্ঞান এবং বাঙ্গালীর |

অনলাইনে কিভাবে কেনাকাটা করা যায়

 

 Sponsors: TSB || TSBB || WWFH || KopInfoTech || ZaraxerTech

Post a Comment

My Instagram

Made with by OddThemes | Distributed by Gooyaabi Templates